বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লেডি সুপারস্টার নয়নতারা


DhakaReport24.com || 2022-05-11 00:06:15
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লেডি সুপারস্টার নয়নতারা

এনটিভি অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৯ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভারতের তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে হবে এই বিয়ের আনুষ্ঠানিকতা। পাত্র নয়নতারার সাত বছরের প্রেমিক নির্মাতা পরিচালক বিগনেশ শিবন।

দুজনের ঘনিষ্ঠসূত্রে এমন দাবি ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার।

পোর্টালটির দাবি, মন্দিরে বিয়ের পর এই জুটি চেন্নাইয়ে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে সামান্থা, বিজয় সেতুপতিসহ দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। এই জুটি বড় আয়োজনে বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন একাধিক কারণে।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার। 

২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম