বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

সামান্থার গান প্লে করলে পাগল হয়ে যান রণবীর


DhakaReport24.com || 2022-05-11 23:24:45
সামান্থার গান প্লে করলে পাগল হয়ে যান রণবীর

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। গত বছরের ১০ ডিসেম্বর এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের গানটি মুহূর্তেই আলোচনায় চলে আসে। সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।

চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পায় আইটেম গানটির মূল ভিডিও। এটি প্রকাশ্যে আসার পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা। এবার বলিউড অভিনেতা রণবীর সিং জানালেন, এই গানের ‘পাগল ভক্ত’ তিনি। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে এমন অভিব্যক্তি প্রকাশ করেন রণবীর।

‘গলি বয়’খ্যাত অভিনেতা রণবীর সিংয়ের অন্যতম প্রিয় গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। তা উল্লেখ করে রণবীর সিং বলেন—‘‘আমার অন্যতম প্রিয় গান এখন ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। গানটি প্লে করলেই পাগল হয়ে যাই। এই গানের কথা আমি বুঝতে পারি না। কিন্তু গানটির মিউজিক আমাকে স্পর্শ করে। এটি আমার কাছে বিশেষ কিছু।’’

‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যায়। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় সিনেমাটি।

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর সিং। তার অভিনীত ‘জয়েশভাই জোরদার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে সিনেমাটির সম্পাদনার কাজ চলছে। এছাড়া ‘সার্কাস’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম