বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বিকিনি পরার জন্য তার বাবার অনুমতির প্রয়োজন নেই: সোনা মহাপাত্র


DhakaReport24.com || 2022-05-11 05:00:45
বিকিনি পরার জন্য তার বাবার অনুমতির প্রয়োজন নেই: সোনা মহাপাত্র

বাবার সামনে বিকিনি পরে কেক কাটার ‘অপরাধ’-এ আমির খানের কন্যা ইরা খানকে কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এই আচরণে ক্ষুব্ধ গায়িকা সোনা মহাপাত্র। জবাব দিলেন কটাক্ষকারীদের।

ইনস্টাগ্রামে সোনা লিখলেন, ‘যারা ইরা খানের জন্মদিনের পোশাক নিয়ে সমালোচনা করছেন, অথবা আমি্র খান কবে কী বলেছিলেন, তার সঙ্গে মেলানোর চেষ্টা করছেন, তাদের বলি, ইরা ২৫ বছরের একটি মেয়ে। স্বাধীন ভাবে ভাবতে পারেন তিনি। প্রাপ্ত বয়স্ক। জন্মদিনে কী পোশাক পরবেন, তার জন্য তাঁর বাবার বা আপনাদের কারও মতামত বা অনুমতির প্রয়োজন নেই।’ 

পোস্টের নীচে কটাক্ষকারীদের তোপ সোনার, ‘যেখানে সূর্য ওঠে না, সেখানে গিয়ে নিজেদের রাজনীতি ফলাও।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘পুরুষতন্ত্র’ এবং ‘ভারত’। সোমবার ইরার ২৫তম জন্মদিনের পার্টিতে সোনাও উপস্থিত ছিলেন। অসমবয়সি দুই তারকার মধ্যে বন্ধুত্ব বেশ গাঢ়।

পুল পার্টিতে উপস্থিত ছিলেন ইরার বাবা আমির, মা রীনা দত্ত, সৎ ভাই আজাদ রাও এবং বাবার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ছিলেন ইরার প্রেমিক তথা আমিরের স্বাস্থ্য প্রশিক্ষক নূপুর শিখারেও। ভালবাসা এবং শুভেচ্ছা বার্তার পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কটাক্ষে ভরে ওঠে ইরার পোস্টের মন্তব্য বাক্স। তার পরেই প্রতিবাদে গর্জে ওঠেন সোনা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম