বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

চরকিতে মুক্তি পেলো ‘হিরো ৪২০’


DhakaReport24.com || 2022-05-10 13:04:15
চরকিতে মুক্তি পেলো ‘হিরো ৪২০’

 বিনোদনের জন্য এবারের ঈদে টিভি চ্যানেল ও সিনেমা হলগুলোতে আয়োজন ছিল ভরপুর। পিছিয়ে ছিল না দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও।

আর বড় ঈদে বড় আয়োজন চরকির থাকবে না তা কি হয়? এই ঈদ-উল-ফিতরে চরকি তার দর্শকদের দিয়েছে একের পর এক চমক। ‘এল মুভির ঈদ’ আয়োজনে চরকিতে ছিল অরিজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’, ট্র্যাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি’, ব্লকবাস্টার ৭টি সিনেমাসহ আরও অনেক কিছু।

ঈদে এক্সক্লুসিভলি ৭ দিনে ৭টি ব্লকবাস্টার সিনেমা চরকি তার দর্শকদের জন্য মুক্তি দিয়েছে। ঈদের পরদিন থেকে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে অগ্নি, আশিকী-ট্রু লাভ, ভালোবাসা আজকাল, রোমিও জুলিয়েট ও দেশা-দ্যা লিডার। গতকাল (ঈদের ৭ম দিন) বেলা ১২টায় মুক্তি পেয়েছে হিরো ৪২০। আজ মুক্তি পাবে অঙ্গার; যার মধ্য দিয়ে শেষ হবে এবারের ঈদ আয়োজন।

সৈকত নাসির ও সুজিত মণ্ডল পরিচালত ১২০ মিনিটের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। মূল চরিত্রে দেখা যাবে ওম, নুসরাত ফারিয়া ও রিয়া সেনকে। সেই সাথে দেখা মিলবে আশীষ বিদ্যার্থীসহ আরও অনেককেই।

মিরার ভালবাসা পাওয়ার জন্যে কৃষ্ণেন্দু মিথ্যে গল্পের আশ্রয় নেয়। আর এই মিথ্যাই তার জীবনে সত্যি হতে থাকে। যা তাকে এক ত্রিভুজ প্রেমের দ্বীধায় ফেলে দেয়। যার মধ্যে শুধু ভালবাসায় নয় জড়িয়ে পড়ে রাজনীতিও। কৃষ্ণেন্দু কি পারবে নিজেকে অক্ষত রেখে এই দ্বীধা থেকে বার হতে? ‘হিরো ৪২০’ সিনেমাটিসহ বাকি সিনেমাগুলো এক্সক্লুসিভলি দেখা যাবে শুধুমাত্র চরকিতে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম