বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা খান


DhakaReport24.com || 2022-05-09 00:52:30
 বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা খান

রোববার ছিল আমির খানের কন্যা ইরা খানের জন্মদিন। পুল পার্টি সেরে কেক কাটছিলেন ইরা খান। তাকে ঘিরে আনন্দ করছিলেন বাবা আমির খান, মা রিনা দত্ত এবং ভাই আজাদ রাও। উপস্থিত ছিলেন ইরার প্রেমিক তথা আমিরের স্বাস্থ্য প্রশিক্ষক নূপুর শিখরেও। ভালবাসা এবং শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছিল সকাল। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই একরাশ কালি ছিটিয়ে দিলেন নেটিজেনদের একাংশ।

ইরার জন্মদিনের আনন্দের মাঝে তার বড় 'অপরাধ' পোশাক নির্বাচন। এ কী! বাবার সামনে বিকিনি পরে আছেন কেন ইরা? সে নিয়ে কটাক্ষের শিকার হলেন আমির-কন্যা। যদিও কেক কাটার সময় সাঁতারের পোশাকে ছিলেন আমির এবং আজাদও। সে নিয়ে অবশ্য কারও কোনও বক্তব্য ছিল না।

অনেক তারকা-সন্তানই বড় হয়ে অভিনয় পা রেখেছেন, বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করেছেন। তাদের মধ্যে ব্যতিক্রমী ইরা খান। বাবার মতো সুপারস্টার কিংবা পারফেকশনিস্ট হওয়ার কোনও ইচ্ছে তার নেই। বরং ছবি পরিচালনার দিকে একটা ঝোঁক আছে ইরার।

ইতিমধ্যেই থিয়েটারের প্রতি প্রেম ব্যক্ত করেছেন তিনি। সফল ভাবে গ্রীক নাটক 'মেদেয়া' পরিচালনা করেছেন। যেখানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

আমির খান তার আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'-র মুক্তির জন্য অপেক্ষা করছেন। যেখানে কারিনা কপূর খান, মোনা সিংহ এবং নাগা চৈতন্যকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম