বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

আংটি বদল করলেন সোনাক্ষী, শিগগিরই বিয়ে


DhakaReport24.com || 2022-05-09 15:48:15
আংটি বদল করলেন সোনাক্ষী, শিগগিরই বিয়ে

ফের বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। এবার মালা বদল করবেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে বাগদানও সেরে ফেলেছেন তিনি। আংটি পরিহিত ছবি শেয়ার করে নিজেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

সোমবার (৯ মে) সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে বাগদানের ইঙ্গিত দেন সোনাক্ষী। একটি ছবিতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী। আরেকটিতে দেখা যায়, বাম হাতে মুখ ঢেকে রেখেছেন অভিনেত্রী। সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত, যেটা পুরুষের হাত বলেই ধারণা করা হচ্ছে। দুটি ছবিতেই সোনাক্ষীর হাতের অনামিকায় আংটি স্পষ্ট।

ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে। আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না।’

ছবি আর ক্যাপশন দেখে কারোর বুঝতে বাকি নেই, বাগদান সেরে ফেলেছেন সোনাক্ষী। বিয়েটাও শিগগিরই করে ফেলবেন। তাই শুভেচ্ছার বন্যা বইছে অভিনেত্রীর পোস্টে।

প্রশ্ন হলো, কার সঙ্গে আংটি বদল করেছেন সোনাক্ষী? তার বর হতে যাচ্ছেন কে? জানা গেল, সোনাক্ষী যার গলায় মালা পরাতে চলেছেন, তিনি জহির ইকবাল। যিনি ‘নোটবুক’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছে।

বছর খানেক ধরে তারা প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায়। এবার হয়ত সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার গন্তব্যে এগোচ্ছেন সোনাক্ষী ও জহির।

এদিকে সোনাক্ষী ‘ডাবল এক্সএল’ নামের নতুন একটি সিনেমায় কাজ করছেন। এতে তার সঙ্গে জহির ইকবালকেও দেখা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম