সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

এবার তুরস্কে ঈদ উদযাপন করবেন অনন্ত-বর্ষা


DhakaReport24.com || 2022-04-24 08:36:30
এবার তুরস্কে ঈদ উদযাপন করবেন অনন্ত-বর্ষা

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল প্রতি বছরই দেশের বাইরে ঈদ উদযাপন করেন। এবারো সেটার ব্যতিক্রম হচ্ছে না। স্ত্রী-সন্তানের সঙ্গে অনন্ত জলিল আসন্ন রোজার ঈদ তুরস্কে উদযাপন করবেন বলে জানিয়েছেন।

অনন্ত বলেন, প্রতি বছরের মতো এবারো দেশের বাইরে ঈদ করবো। পরিবার নিয়ে তুরস্কে চলে যাবো। তবে শুধু ঈদ নয়, সেখানে সিনেমার কিছু কাজও করবো। এদিকে ‘দিন দ্য ডে’ নামের একটি সিনেমার কাজ সম্পন্ন করে রেখেছেন অনন্ত জলিল।

এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম