রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

দিন বদলের অপেক্ষায় প্রিয়াংকা


DhakaReport24.com || 2022-04-24 07:22:30
দিন বদলের অপেক্ষায় প্রিয়াংকা

প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাস একসঙ্গে চলার পথে সংস্কৃত আর লাতিন, দুই ঘরানাই আপন করে নিয়েছেন।
 তারকা দম্পতির ছোট্ট মেয়ের নামকরণ হয়েছে মালতি ম্যারি চোপড়া জোনাস। বৃহস্পতিবার সেই নাম সংবাদমাধ্যমকে জানানো হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। আনন্দের জোয়ার জোনাস পরিবারেও।

সেই সঙ্গে চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘বরফি’র নায়িকা কিছুটা আবেগপ্রবণ। লিখেছেন, জীবন যে আমায় কোন দিকে নিয়ে যাবে, সেটা জানতে আমি খুবই আগ্রহী। মনে হচ্ছে বড় কোনো বদল আসছে, তার কিনারায় দাঁড়িয়ে আছি।

আমি প্রস্তুত, যেকোনো কিছু গ্রহণ করার জন্য।
সামনেই জন্মদিন, চল্লিশে পা দেবেন অভিনেত্রী। তবে এবারের জন্মদিনে কী পরিকল্পনা, সে নিয়ে বিশেষ কিছু বলেননি। শুধু লিখেছেন, এ বছর আমরা কীভাবে উদযাপন করবো জানি না। নিক আমার জন্মদিন আর আমি নিকেরটা নিয়ে সব সময়ে ভেবে রাখি।

আশা করি এবারেও মজা হবে। ভক্তরাও অভিনেত্রীকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার লেখেন, মেয়েকে নিয়ে কোনো কথাই যে বলছেন না! কারও মন্তব্য, সারোগেসিতে সন্তান লাভ করলে বুঝি তার দাম থাকে না? বলা বাহুল্য, সে সব নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তিনি এখন জীবন তরীর ছন্দে ভেসে চলেছেন। কিনারা কোথায় কে জানে!

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম