বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ভুয়া স্ট্যাটাস ভাইরাল, বিরক্ত অভিনেত্রী তিশা


DhakaReport24.com || 2022-04-23 16:19:00
ভুয়া স্ট্যাটাস ভাইরাল, বিরক্ত অভিনেত্রী তিশা

তারকাদের প্রায়শই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে বিড়ম্বনা একটু বেশিই বটে। ফেসবুকে বহু ভুয়া পেজ, অ্যাকাউন্ট পরিচালিত হয় তারকাদের নামে। যা ভক্তদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। একইসঙ্গে তারকার ভাবমূর্তিও নষ্ট করে।

সম্প্রতি এই বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার নামে একটি ভুয়া পেজ থেকে ভাইরাল হয়েছে স্ট্যাটাস। যা নিয়ে বেজায় বিরক্ত অভিনেত্রী।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টের প্রতিবাদ জানিয়েছেন তিশা। তিনি বলেছেন “গত কয়েকদিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। আমার আর ফারুকীর ছবি চুরি করে তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা।”

বিরক্তি প্রকাশ করে তিশা লিখেছেন, ‘আমি এই ভুয়া স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত। কারণ আমার চোখে আমার স্বামী দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও।’

ভক্ত ও গণমাধ্যমকর্মীদের সতর্ক করে তিশা আরও লেখেন, ‘প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ওই ফেক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশি হবো। আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নেবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে, সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা।’

একই বিষয়ে মুখ খুলেছেন তিশার স্বামী ফারুকীও। তিনিও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। বোঝাই যাচ্ছে, ভুয়া ওই পেজ ও স্ট্যাটাস নিয়ে চরম বিরক্ত হয়েছেন এ দম্পতি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম