বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ফিনফিনে স্বচ্ছ প্যান্ট পরে মুম্বইয়ের রাস্তায় ঘোরাঘুরি উরফির 


DhakaReport24.com || 2022-04-22 04:28:00
ফিনফিনে স্বচ্ছ প্যান্ট পরে মুম্বইয়ের রাস্তায় ঘোরাঘুরি উরফির 

উরফি জাভেদ! নাম শুনলেই ক্যামেরা নিয়ে তৈরি পাপারাৎজিরা। না জানি এ বার কোন অদ্ভুত পোশাকে দেখা দেবেন মডেল-অভিনেত্রী! কিছু দিন আগেই শুধুমাত্র সেফটিপিনের সজ্জায় গা ঢেকেছিলেন তিনি। তার পর নিজেরই ফোটোগ্রাফে। সম্প্রতি দেখা গিয়েছিল ব্রালেট টপের নীচে একসঙ্গে দুটো প্যান্টে। তার পর আবার কী এমন পরলেন যে, খবরের শিরোনামে উরফি?

না দেখলে বিশ্বাস করা যায় না। উরফির সাজের ভাবনাটাই এমন। শুক্রবার তাকে ফের দেখা গেল মুম্বইয়ের রাস্তায়। এবার অদ্ভুত রকমের স্বচ্ছ প্যান্টে। তাতে গোলাপি-বেগুনি আভায় হলোগ্রাম ছাপ। ম্যাচিং ব্রালেট টপ পরেছেন সঙ্গে। আর স্বচ্ছ প্যান্টের ভিতরে অনুরূপ অন্তর্বাস। টেলিভিশন তারকার এমন ‘হটকে’ লুক নজরে আসতেই ফের শোরগোল নেটমাধ্যমে। কেউ কেউ এ-ও বলেন, ‘আর আই পি ফ্যাশন’। অর্থাৎ, উরফির হাতে ফ্যাশনের বারোটা বেজে গিয়েছে!

যদিও আমজনতার প্রতিক্রিয়ার ধার ধারেন না উরফি। ছক ভাঙতেই তিনি বরাবর স্বচ্ছন্দ। নিজেই ফ্যাশন স্টেটমেন্ট গড়েন। আবার পরদিন তাকে ভেঙে দেখাবেন বলে। আরও কত চমক বাকি আছে, সে নিয়েই এখন বিস্তর চর্চায় সোশ্যাল মিডিয়া। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম