ভারতের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অ্যাওয়ার্ডস ২০২২-এ বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা নাঈম হক।
আগামী ২৬ ও ২৭ এপ্রিল দুই দিনব্যাপি কলকাতায় অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসবটি। বিভিন্ন দেশের ১২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে।
এই উৎসবে জুরি বোর্ডে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত নাঈম হক।
তিনি বলেন, ‘যে কোনো চলচ্চিত্র উৎসবে যুক্ত হওয়া একজন নির্মাতার জন্যে ভালো লাগার বিষয়, কিন্তু এটি যখন আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসব হয় এবং সেখানে বিচারকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হয়, তখন তা নিজের এবং দেশের জন্য অনেক গর্বের।’
উৎসবটির প্রধান দায়িত্বে আছেন কলকাতার সৈকত দাস। তিনি বলেন, ‘উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো অনেক সিনেমা আমরা এবার পেয়েছি। সিনেমা বাছাইয়ে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি।
আমাদের বিচারক প্যানেল অনেক অভিজ্ঞ, এই প্যানেলে বাংলাদেশের নাঈম হকের মতো একজন তরুণ নির্মাতাকে পেয়ে আমরাও অত্যন্ত আনন্দিত।’
এছাড়া পশ্চিমবঙ্গের ফিউচার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টের ‘সেলুলয়েড ২২’ চলচ্চিত্র উৎসবেও থাকছেন নাঈম হক। এস্ত্রেয়া প্রজোযিত এই উৎসবে সাবমিশন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের এই তরুণ নির্মাতা।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম