বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

রণবীরকে ছাড়ো, ক্যাটরিনাকে সাবধান করেছিলেন ইমরান হাসমি! 


DhakaReport24.com || 2022-04-22 06:33:45
রণবীরকে ছাড়ো, ক্যাটরিনাকে সাবধান করেছিলেন ইমরান হাসমি! 

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে পথ আলাদা করে নিয়েছিলেন রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। ভক্তরা ভেঙে পড়লেও আবার পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। রণবীর সম্প্রতি আলিয়া ভট্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয় বলিপাড়ায়। আলিয়া ভট্টের খুড়তুতো ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। কর্ণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? 'মার্ডার'এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো। আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, রণবীরকে ছাড়ো।

রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফকে শেষ বার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল 'জগ্গা জাসুস'-এ। তার পরই দু'জনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সে ভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট।

এ দিকে, মহেশ শর্মার 'টাইগার-৩' ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথম বার পর্দা ভাগ করবেন ইমরান। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। ক্যাটরিনার আর এক প্রাক্তন!রো বলেন, এখন এটা স্পষ্ট যে তিনি (বরিস জনসন) তার এমপিদের আস্থা হারিয়েছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম