বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার শান


DhakaReport24.com || 2022-04-22 05:11:15
ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার শান

এ বছর ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম-পূজার নতুন সিনেমা শান।

২০১৮ সালে ‘পোড়ামন-২’ নামের একটি সিনেমা দিয়ে নতুন জুটি হিসেবে অভিষেক হয় সিয়াম ও পূজা চেরীর। সিনেমাটির ব্যাপক ব্যবসায়িক সফলতার পর এই জুটিকে নিয়ে আবারো নির্মিত হয় সিনেমা। 

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের  বড় বড় সব সিনেমা হলে ইতোমধ্যে ছবিটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, ঐতিহ্যবাহী হল মধুমিতা ও আনন্দ সিনেমা হলে মুক্তির বিষয়টি চূড়ান্ত। বগুড়ার মধুবন, খুলনার শংখ ও লিবার্টি হলে ‘শান’ প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত।

এছাড়াও মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের  মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবানী, মধুপুরের মাধবী সিনেমা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবানী সিনেমা, শান্তহারে পূর্বাশা সিনেমা, সিরাজগঞ্জের রেড সিনেক্লাব এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে শান সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য বিভাগীয় শহরের বড় বড় হলগুলোতেও সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানান ছবিরটির প্রযোজক ওয়াহিদুর রহমান ।

অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আজাদ খানের গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। ছবিটিতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরো অনেকে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম