বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ঈদ ধারাবাহিকে লারা


DhakaReport24.com || 2022-04-21 13:23:15
ঈদ ধারাবাহিকে লারা

আসছে ঈদুল ফিতরের নতুন একটি ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী লারা লোটাস।

নাটকটির নাম ‘শ্বশুরবাড়ি ঈদের হাঁড়ি’। সাত পর্বের এই ধারাবাহিকের শুটিংয়ে বর্তমানে অংশ নিচ্ছেন লারা।

জাহিদ বাবুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম রুবেল রানা। লারা লোটাস বলেন, খুব সুন্দর গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। এর বাইরে সম্প্রতি লারা লোটাস উপস্থাপনা করেছেন একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের।

‘বৃদ্ধাশ্রমে ঈদ’ শিরোনামের এ অনুষ্ঠানটি বিটিভির জন্য নির্মাণ হয়েছে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন। লারা বলেন, এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে।

বৃদ্ধাশ্রমে কীভাবে ঈদ পালন হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অনেকটা আবেগি হয়ে পড়েছিলাম অনুষ্ঠানটি করতে গিয়ে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম