বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

ডায়েট ছেড়ে পান্তা ভাতে মজেছেন আনুশকা


DhakaReport24.com || 2022-04-19 11:20:45
ডায়েট ছেড়ে পান্তা ভাতে মজেছেন আনুশকা

মেয়ে ভামিকার জন্মের পর থেকেই ডায়েট ও শরীর চর্চা শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

পুরনো চেহারায় ফিরতে বেশি সময় লাগেনি তার। ইতোমধ্যেই আগামী ছবির ঘোষণাও করে দিয়েছেন তিনি। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করবেন এ বলিউড অভিনেত্রী। ক্রিকেটারের চরিত্রে এই প্রথম দেখা যাবে তাকে। 

‘চাকদহ এক্সপ্রেস’-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির শুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। সেখানে ক্রিকেটার হয়েই বাইশ গজে নামবেন বিরাট কোহলির স্ত্রী।

বায়োপিকে তিনি একজন বাঙালি। তবে এসবের আগেই আনুশকার খাবারে মিলল বাঙালিয়ানা ভাব। তার খাবারের প্লেটে দেখা গেল পান্তা ভাত। 

ডায়েটের তোয়াক্কা না করেই পান্তা ভাতে মজেছেন আনুশকা। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাত সঙ্গে বড়া, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খাবারের ছবি পোস্ট করলেন আনুশকা। ছবির ইমোজি দেখেই বোঝা যাচ্ছে যে সেই খাবার বেশ পছন্দ হয়েছে তার। 

আনুশকাকে বাঙালি খাবার খেতে দেখে ভক্তরা বেজায় খুশি। চাকদহের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝুলনের ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প সিনেমার চেয়ে কিছু কম নয়। সেই গল্পই এবার পর্দায় তুলে ধরবেন আনুশকা শর্মা।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম