বলিউডের অন্যতম সফল নায়িকা ঐশ্বরিয়া রায়। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন তিনি। ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির একমাত্র মেয়ে আরাধ্যা রায় বচ্চন। মেয়ে আর স্বামীকে নিয়ে সুখের সংসার করছেন ঐশ্বরিয়া।
এক সাক্ষাৎকারে সম্প্রতি ঐশ্বরিয়া সম্পর্কে জয়া বলেছিলেন, ঐশ্বরিয়া নাকি বাড়িতে তাদের মেয়ে হয়ে এসেছেন, বৌমা নয়। জয়া বলেন, ‘‘আমাদের মেয়ে শ্বেতার অভাবকে পূর্ণ করেছে ঐশ্বরিয়া।
মাঝে মাঝে এমনও হয়েছে, ঐশ্বরিয়াকে বাড়িতে দেখে অমিত চমকেও গিয়েছেন! মনে হয়েছে যেন শ্বেতা বাড়িতে এসেছে। শ্বেতা বিয়ে করে চলে যাওয়ার পরে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। সেটাকেই পূরণ করেছে আমাদের পুত্রবধূ।’’
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইনস্টাগ্রামে প্রায় এক কোটি অনুরাগী ঐশ্বরিয়া রাই বচ্চনের। তবে ঐশ্বরিয়া এক জনকেই ‘ফলো’ করেন। এই ‘এক জন’ স্বামী অভিষেক বচ্চন।নেটমাধ্যমে বচ্চন পরিবারের বাকিদের চেয়ে অনেক বেশি সক্রিয় অমিতাভ।
তার অনুগামী সংখ্যা ঐশ্বরিয়ার প্রায় তিন গুণ। ইনস্টাগ্রামে বিগ বি-কে ফলো করেন পৌনে তিন কোটি অনুরাগী।
তবুও সেই অসংখ্য ভক্তের তালিকায় পুত্রবধূ ঐশ্বরিয়া নেই।এটা শুনে অনেকে ই বৌ-শ্বশুরের শীতল সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেলে ও জয়া জানান ভিন্ন তথ্য।
নিজেদের পরিবারের কথা বলতে গিয়ে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে জয়া জানান, বাড়িতে এসে সবচেয়ে আগে নাকি পুত্রবধূকেই দেখতে চান বিগ বি।
জয়া আরও বলেন, অমিতাভ যখন প্রথম বার ঐশ্বর্যাকে কাছ থেকে দেখেছিলেন, তখন নাকি তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে উঠেছিলেন যে, তিনি একেবারে কেঁদে ফেলেছিলেন!
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম