বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

‘বাপের বড় পোলা’এমন গানের শিরোনামে গাইবেন মমতাজ


DhakaReport24.com || 2022-04-18 13:46:30
‘বাপের বড় পোলা’এমন গানের শিরোনামে গাইবেন মমতাজ

‘পোলা তো নয় আগুনের গোলা’ থেকে শুরু করে নানা ধরনের চরিত্র নিয়ে গান করেছেন জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ। এবার গাইলেন এক বাবার বড় সন্তানকে নিয়ে। গানের শিরোনাম ‘বাপের বড় পোলা’।

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বেলাল খানের ফিচারিংয়ে এটি তৈরি। ‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা- গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা..’ এমন চমকপ্রদ কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। 

এতে মমতাজের সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল নিজেই। সংগীতায়োজনে আছেন আল আমিন ও আদিব। জাঁকালো কাজটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন।

মমতাজ বললেন,  এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি।আশা করছি, এই ঈদে শ্রোতারা গানটি দিয়ে অন্যরকম আনন্দ পাবেন।’’

বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই এই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। চার বছর ধরে এর কাজ চলেছে। শেষ পর্যন্ত এই ঈদে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে দারুণ আশাবাদী।’

‘বাপের বড় পোলা’ ঈদের আগেই ২৫ এপ্রিল বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে।

পাশাপাশি স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি সকল প্ল্যাটফর্মে অবমুক্ত হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম