বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ঈদে আসছে মিমের তিন নাটক


DhakaReport24.com || 2022-04-18 11:53:30
ঈদে আসছে মিমের তিন নাটক

ঢালিউডের এই সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তার মূল জায়গা এখন চলচ্চিত্র। তবে বিশেষ কাজ হলে ছোট পর্দায় বিজ্ঞাপন, নাটকে কাজ করে থাকেন।

তারই ধারাবাহিকতায় মিম ঈদুল ফিতর উপলক্ষে ৩টি নাটকের শুটিং শেষ করছেন। সেই নাটকগুলোতে তার বিপরীতে কাজ করছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে তানিম রহমান অংশু পরিচালিত একটি নাটকেও কাজ করবেন
মিম। তবে ছোট পর্দায় কাজ করার বিষয়ে মিম বলেন, ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি।

এবারো ৩টি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই। আমি ও তাহসান ভাই বেশ মনোযোগ সহকারে এই নাটকগুলোর গল্প ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি।

আশা করি দর্শকদের ভালো লাগবে। বছরের শুরু থেকে বিয়ে করে আলোচনায় আছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। বর্তমানে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন মিম। প্রকাশ করছেন ছবিও।

কিন্তু গত এক বছরে তিনি নতুন কোনো সিনেমার কাজ করেননি। সবশেষ মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ ছবিগুলো।

প্রতিটি ছবি নিয়েই বেশ আশাবাদী এ নায়িকা। তিনি বলেন, আমার যে কয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে প্রতিটির গল্প ও তাতে চরিত্র ভিন্নধর্মী।

ছবিগুলো মুক্তি পেলে সবাই পছন্দ করবেন। এতটুকু বিশ্বাস। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সবমিলিয়ে মিম এক সুসময়ই পার করছেন বলা যায়। এখন বড় পর্দায় তার ছবি মুক্তি পেলেই পূর্ণতা পাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম