বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ঈদের নাটকে ক্রিকেটার আশরাফুল


DhakaReport24.com || 2022-04-10 02:37:15
ঈদের নাটকে ক্রিকেটার আশরাফুল

আবারো নাটকে অভিনয় করছেন দেশের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এটি একটি ঈদ ধারাবাহিক নাটক। নাম ‘ ঈদ টুর্নামেন্ট’। টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন সুবাতা রাহিক জারিফা। পরিচালনা করছেন তারিক মুহম্মদ হাসান। নাটকটি ঈদের সাত দিন বৈশাখী টিভিতে প্রচার হবে।

এ নাটকে আশরাফুল একজন ক্রিকেটারের চরিত্রেই অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, তারিক ভাইয়ের পরিচালনাতেই প্রথমবার অভিনয় করেছিলাম। কিছুদিন আগেও আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। 

আবারো তারিক ভাই ঈদের নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। বেশ ভালোই লাগছে এ নাটকে অভিনয় করতে। সময় এবং ভালো গল্পের সমন্বয় হলে অভিনয়ে আমার কোনো আপত্তি নেই। নাটকটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম