বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

গায়ে হলুদের মঞ্চে গায়িকা মেহজাবীন!


DhakaReport24.com || 2022-04-10 17:23:15
গায়ে হলুদের মঞ্চে গায়িকা মেহজাবীন!

এক মেহজাবীনের অনেক রূপ। কখনো তিনি মফস্বল শহরের ফটোস্টুডিও দোকানের ফটোগ্রাফার, আবার কখনো সংগীতশিল্পী, গায়ে হলুদের মঞ্চে ইউকুলেলে বাজিয়ে অতিথিদের গান শোনান নিয়মিত।

এক মেহজাবীনের বহুরূপী সত্তা? নাকি নায়ক আফরান নিশো সবার মাঝে মেহজাবীনকে খুঁজে বেড়ান? এ নিয়ে নায়কের বন্ধুরা বিচলিত। নিশো আবার নিজের স্বপ্ন, সংকল্পের ব্যাপারে অটল।

তার স্বপ্ন মার্কিন মুল্লুকে বোনের কাছে ঘুরতে যাবেন। ভিসা পাবার জন্য এহেন চেষ্টা নেই যে নিশো করেননি।

টু বাই টু সাইজের ছবি তোলার জন্যই প্রথমবার মেহজাবীনের সাথে দেখা। এই সাইজটি একসময় শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মজার ছলে তাদের চিঠি লেখার সাইজও নির্ধারিত হয় টু বাই টু।

আর দশটা সম্পর্ক থেকে এই সম্পর্ক বিভিন্ন বাঁকে তৈরি করে নতুন সমীকরণ। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘টু বাই টু লাভ’।

রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। গল্পের প্রয়োজনে নাটকটিতে থাকছে বেশ কয়েকটি গান।

মফস্বল শহরের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি; চিত্রগ্রহণে কামরুল ইসলাম শুভ। আসছে ঈদের দ্বিতীয় দিন, রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম