চিত্রনায়িকা শবনম বুবলী একের পর এক সুপার হিট সিনেমায় নিজেকে উজাড় করে দিচ্ছেন। কিছুদিন আগে ‘দেয়ালের দেশ’ নামে সরকারি অনুদানের একটি ছবিতে কাজ করলেন। এতে বুবলীর নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ।
এবার বুবলীর নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করার খবর এলো। এবারও তার নায়ক রাজ। তবে এই রাজ সিনেমায় নবাগত। তবে মডেল দুনিয়ায় মডেল রাজ মানিয়া হিসেবে পরিচিত তিনি। বিলবোর্ড ও র্যাম্প মডেল হিসেবে তার পরিচিতি বেশ।
এরই মধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ পর্যায়ে; এফডিসি ও ঢাকায় চলেছে শুট।
ওয়েব ফিল্মটির নাম 'সাত নম্বর ফ্লোর'। তবে এ নাম পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে। এই ফিল্মে বুবলী ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়িকা তমা মির্জা। পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।
আসছে ঈদ আয়োজনে ওয়েব ফিল্মটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এসব তথ্য নিশ্চিত করেছে ওয়েব ফিল্মটির প্রযোজনা প্রতিষ্ঠান ও শুটিং সংশ্লিষ্ট একাধিক সূত্র।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম