শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

২৫ এপ্রিল দেশে ফিরছেন শাকিব


DhakaReport24.com || 2022-04-10 09:22:45
২৫ এপ্রিল দেশে ফিরছেন শাকিব

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান পাঁচ মাস ধরে যুক্তরাস্ট্রে অবস্থান করছেন। এবার তিনি ঈদ করতে দেশে ফিরছেন। বিশেষ সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। 

আগামী ২৫ এপ্রিল দেশে ফেরার কথা জানিয়েছে ওই সূত্র। প্রায় মাস অবস্থান করার পর ফের জুনের শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন এই নায়ক।  

সূত্রটির দাবি, দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। এছাড়া সেখানের একটি আয়োজনের অতিথি হবেন। বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের।

শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন। এতে নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছেন এ নায়ক। সবশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম