বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

বেশি প্রশংসা কুড়াচ্ছেন রামচরণ, বিব্রত এনটিআর!


DhakaReport24.com || 2022-04-08 13:36:00
বেশি প্রশংসা কুড়াচ্ছেন রামচরণ, বিব্রত এনটিআর!

সাফল্যের চূড়ায় এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটি মুক্তির প্রথম দুই সপ্তাহে আয় করেছে ৯৬০ কোটি রুপিরও বেশি। এ সিনেমার প্রধান দুই চরিত্রে ভক্তদের মন জয় করেছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও রামচরণ।

আরআরআর বক্স অফিসে ব্লকবাস্টার হলেও মন খারাপ এনটিআরের ভক্তদের। তাদের অভিযোগ- ছবিতে রামচরণের চেয়ে এনটিআরকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও এনটিআর-রামচরণ ভক্তরা বিভক্ত।

শুধু অনলাইনে থেমে থাকেনি এ ‘যুদ্ধ’। খোদ এনটিআর ও রামচরণকে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সরাসরি এমন প্রশ্ন করে বসেছেন এক ভক্ত। ভক্তের প্রশ্ন ছিল—‘আরআরআর’ সিনেমার জন্য রামচরণই বেশি প্রশংসা কুড়িয়েছেন। এতে জুনিয়র এনটিআরের কেমন অনুভূতি হচ্ছে? তিনি কি বিব্রত?

তবে এনটিআরকে এসব প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগই রামচরণ সহ-অভিনেতাকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, ‘আসলে এমন কোনো ব্যাপারই ঘটেনি। বরং এনটিআর বেশি কিছু দৃশ্যে আমাকে ছাপিয়ে গেছেন। স্ক্রিপ্ট অনুযায়ী আমরা দুজনই ভালোভাবে নিজ নিজ ভূমিকায় অভিনয় করেছি। এজন্য মানুষ সিনেমাটি পছন্দ করছেন।’

রামচরণের পাশে বসে থাকা এনটিআরও এ বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তিনি দাবি করেছেন, অভিনয় জীবনের সেরা কাজটি তিনি আরআরআর-এ করে দেখিয়েছেন।

গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীতি আরআরআর। মুক্তির পরই ছবিটি বক্স অফিস আয়ে প্রতিদিন একের পর এক রেকর্ড গড়ছে। ছবির এমন সাফল্যে পরিচালক রাজামৌলি ও আরআরআর টিমের সবাই উচ্ছ্বসিত।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম