বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

প্রেমে ডুবেছেন সোনাক্ষী সিনহা!


DhakaReport24.com || 2022-04-08 13:56:30
প্রেমে ডুবেছেন সোনাক্ষী সিনহা!

নিজের প্রেমের বিষয়টি একান্তই নিজের মধ্যে রেখেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। ইনস্টাগ্রাম জুড়ে তার বিভিন্ন ফটোশুটের ছবি দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেই কোন পোস্ট!

কিছুদিন আগেই বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে সোনাক্ষীর বিয়ের ভুয়া ছবি ভাইরাল হয়েছিল। তা নিয়েও ক্ষোভও প্রকাশ করেছিলেন অভিনেতা (সোনাক্ষী)। অবশেষে নিজের প্রেমের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন এই বলিউড তারকা।

বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সোনাক্ষী। আগেও সময় পেলেই মালদ্বীপে ছুটে যেতে দেখা গেছে তাকে। নীল সমুদ্রের সামনে নিজের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। গ্রীষ্মকালীন অবকাশে সোনাক্ষীর নজর কাড়া সাজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

সেই পোস্টেই তারকা লিখেছেন, তিনি মালদ্বীপের প্রেমে পড়েছেন। যত দিন যাচ্ছে, ততই যেন তার সেই প্রেম গভীর হচ্ছে। অর্থাৎ কোনো মানুষ নয়, বর্তমানে মালদ্বীপের প্রাকৃতিক রূপ দেখেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শিগগির দুজনকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। ছবির প্রস্তুতি চলাকালীন জাহিরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে বেস্ট ‘ফ্রেন্ড সম্বোধন’ করেন সোনাক্ষী।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম