বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

আরআরআর সহকর্মীদের স্বর্ণমুদ্রা উপহার দিলেন রামচরণ


DhakaReport24.com || 2022-04-06 15:10:15
আরআরআর সহকর্মীদের স্বর্ণমুদ্রা উপহার দিলেন রামচরণ

দক্ষিণী তারকা রামচরণ তার সর্বশেষ মুক্তি পাওয়া ‘আরআরআর’ ছবির সাফল্যে দারুণ খুশি হয়েছেন। আর সেই খুশি ভাগাভাগি করে নিতে এই ছবির কলাকুশলীদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন তিনি। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

‘আরআরআর’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট মোট ৩৫ জনকে ১৮ লাখ টাকার স্বর্ণমুদ্রা দেওয়ার পাশাপাশি সবাইকে হায়দরাবাদের বাড়িতে তার সঙ্গে প্রাতঃরাশের আমন্ত্রণও জানিয়েছেন রামচরণ।

স্বর্ণমুদ্রাগুলোর এক পিঠে 'আরআরআর' লোগো আর অন্য পিঠে রয়েছে রামচরণের নাম। প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম বলে জানা গেছে।

রামচরণ জানান, এই ছবিতে দর্শকের এমন প্রতিক্রিয়ায় তিনি অবাক হয়েছেন। তেলুগু যুদ্ধের একটি ছবি এমন বিপুল সাফল্য পাবে তা আশা করেন নি দলের কেউই। তবে মানুষের ভালো লাগবে সেটা অনুমান করেছিলেন সবাই।

এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ এরই মধ্যে ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বক্স অফিস থেকে দ্বিগুণ টাকা তুলে নিয়েছে ৪৫০ কোটি বাজেটের ছবিটি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম