বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

দুবাই বুর্জ-আল-আরবে উর্বশী


DhakaReport24.com || 2022-04-06 10:49:45
দুবাই বুর্জ-আল-আরবে উর্বশী

বলিউডের গ্ল্যামার অভিনেত্রী উর্বশী রাউতেলা। গ্ল্যামার এবং বিলাসবহুল জীবন আর সৌখিনতায় বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার প্রথম ভারতীয় হিসেবে সম্প্রতি দুবাইয়ের সাততারা হোটেল বুর্জ-আল-আরবে পারফর্ম করেছেন এই অভিনেত্রী। তবে এই অনুষ্ঠানে হাজারো দর্শকের সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে পরেন উর্বশী।

কোন পোশাক কীভাবে সামলাতে হয় উর্বশীর তা বেশ ভালোভাবে জানা থাকলেও এদিন আর শেষ পর্যন্ত সামলে উঠতে পারেননি তিনি। ‘আরব ফ্যাশন উইকে’ সম্পূর্ণ সোনার তৈরি ৪০ কোটির গাউন পরে শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন বলিউড ডিভা। 

অভিনেত্রীকে অনুষ্ঠানে দেখা গিয়েছিল একটি সমুদ্রনীল রঙ-এর অফ শোল্ডার গাউনে। এই অনুষ্ঠানের একটি ভিডিও উর্বশী নিজেই শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, সাততারা বুর্জ আল আরবে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে পারফর্ম করেছি। আমাকে জীবনে এই সমস্ত বিশ্বমানের সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। 

শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য প্রায় ৫ কোটি টাকা নিয়েছেন অভিনেত্রী।

উর্বশীকে শিগগিরই রণদীপ হুদার সঙ্গে ওয়েব সিরিজে দেখা যাবে। এছাড়াও, তাকে দক্ষিণের সিনেমা 'তিরুত্তু পায়েলে ২', 'ব্ল্যাক রোজ'-এর হিন্দি রিমেকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দ্য লিজেন্ডের মাধ্যমে তামিল সিনেমায়ও অভিষেক হচ্ছে তার। এই ছবিতে তাকে অভিনেতা শ্রবণের বিপরীতে দেখা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম