বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

প্রশাসনের কাছে ঝুঁকলেন ‘পুষ্পারাজ’, ৭০০ টাকা জরিমানা অল্লু অর্জুনের


DhakaReport24.com || 2022-04-05 03:09:45
প্রশাসনের কাছে ঝুঁকলেন ‘পুষ্পারাজ’, ৭০০ টাকা জরিমানা অল্লু অর্জুনের

অল্লুর মতোই নিয়ম-নীতি ভেঙে বেশির ভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক, এতে গাড়ির ভিতরের ঠান্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই, বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভিতরে কোন তারকা রয়েছেন কি না। বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তাঁরা রঙিন কাচ খুলে দিচ্ছেন।

যতই পর্দায় বলুন, ‘ঝুঁকেগা নহিঁ’! নিয়ম ভেঙে শেষমেশ প্রশাসনের কাছে ঝুঁকতেই হল ‘পুষ্পারাজ’ অল্লু অর্জুনকে।

আরও এক বার প্রমাণিত, বড় পর্দায় যা হয়, বাস্তব সেটা নয়। তাই শুধু ঝোঁকাই নয়, নিয়ম ভাঙার মাশুল হিসেবে ৭০০ টাকা জরিমানাও দিতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। কেন? তাঁর দামি গাড়ির কালো কাচের জন্য। যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পিছনে কারণও আছে। গাড়ির ভিতর কালো কাচের আড়ালে যাতে কোনও অনৈতিক কাজ কেউ করতে না পারেন, তার জন্যই প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা।

অল্লুর মতোই নিয়ম-নীতি ভেঙে বেশির ভাগ তারকা এখনও তাঁদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক, এতে গাড়ির ভিতরের ঠান্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই, বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভিতরে কোন তারকা রয়েছেন কি না। বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তাঁরা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনা দ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।

সূত্র: আনন্দবাজার

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম