রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মুক্তি পেল ‘কেজিএফ ২’-এর ট্রেলার


DhakaReport24.com || 2022-03-28 08:16:15
মুক্তি পেল ‘কেজিএফ ২’-এর ট্রেলার

ব্যাঙ্গালুরুতে উদ্বোধন হল সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার। এসময় উপস্থিত ছিলেন করণ জোহর, যশ, সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডন। 

চ্যাপ্টার ২-এর ট্রেলার মুক্তির সাথে জানান হলো ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল।  চ্যাপ্টার ১’-এর যশের চরিত্র রকির উত্থান দেখানো হয়েছিল। এরপর থেকেই ‘চ্যাপ্টার ২’র কাহিনি শুরু। পুরনো গল্পের সূত্র ধরেই ট্রেলারের শুরুটা দেখানো হয়।

রবিনা ট্যান্ডনের চরিত্রটিকে উপস্থাপন করা হয় দেশের প্রধানমন্ত্রী হিসেবে। এরপরই আধিরারূপে আসে সঞ্জয় দত্তর ঝলক। এ সিনেমায় তিনি যশের শত্রু। শেষে আসেন নায়ক যশ। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে লড়াই-হিংসাকে নতুন কোনো মাত্রা দেওয়া হবে।

নতুন সিনেমায় কেজিএফ অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডের ত্রাতা হিসেবে তুলে ধরা হয়েছে রকিকে। গরুড়কে মেরে ফিল্ডের নায়ক হয়ে ওঠেন তিনি। এবার রকির মুখোমুখি আধিরা (সঞ্জয় দত্ত), সঙ্গে রশ্মিকা সেনের (রবিনা ট্যান্ডন) রাজনৈতিক প্রভাব।

২০১৪ সালে পরিচালক প্রশান্ত নীল ‘কেজিএফ’-এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলেন। কাহিনি বড় হয়ে যাওয়ায় দুই ভাগে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ট্রেলার বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। এর আগে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ