রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

স্বাধীনতা দিবসের নাটকে চাঁদনী 


DhakaReport24.com || 2022-03-21 09:23:00
 স্বাধীনতা দিবসের নাটকে চাঁদনী 

অভিনয়ে কাজের ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ বেতারের একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। নাটকটির নাম ‘সূর্যাস্তের পরে সূর্যোদয়ের আগে’। 

তারিক মঞ্জুরের রচনায় এটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। এটি আগামী স্বাধীনতা দিবসে বেলা ২টায় বাংলাদেশ বেতারের ট্রান্সস্ক্রিপশন সার্ভিসে প্রচার হবে।

এতে অভিনয় প্রসঙ্গে চাঁদনী বলেন, বেতারের নাটকে অভিনয় করতে আমার ভালোই লাগে। তাই এই নাটকটির প্রস্তাব পাওয়ায় অভিনয় করেছি। তাছাড়া এটি স্বাধীনতা দিবসের একটি বিশেষ নাটক। গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। আশা করছি এটি উপভোগ্য একটি নাটক হবে। 

এদিকে সাম্প্রতিক সময়ে নৃত্য পরিবেশনার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন চাঁদনী। বিশেষ দিবসে প্রায় নিয়মিত নাচ করেন এই অভিনেত্রী।