বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

এক মাসে ২০০ মিলিয়ন, বিজয়-পূজার অনন্য রেকর্ড


DhakaReport24.com || 2022-03-20 03:51:45
এক মাসে ২০০ মিলিয়ন, বিজয়-পূজার অনন্য রেকর্ড

আগামী এপ্রিলে আসছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘বিস্ট’। এই সিনেমার একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। আর এ গানটি এক মাসের মধ্যেই ভিউ ছাড়িয়ে গেছে ২০০ মিলিয়ন। দক্ষিণ ভারতের যেকোনো সিনেমার গানের ক্ষেত্রে সবচেয়ে কম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয় ‘অ্যারাবিক কুথু’। বর্তমানে এর ভিউ ২০ কোটি ৩৩ লাখের বেশি। ৫ মিলিয়নের বেশি লাইক রয়েছে গানটিতে। আরো চমকপ্রদ ব্যাপার হলো, গানটি প্রকাশিত হয়েছে লিরিক্যাল ভিডিও আকারে। সেটা দিয়েই বিরল রেকর্ড তৈরি করলেন থালাপতি।

এই গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র ও জোনিতা গান্ধী। সিভাকার্থিকেয়ানের কথায় গানের মিউজিকও করেছেন অনিরুদ্ধ। কোরিওগ্রাফি করেছেন জনি মাস্টার।

‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেগড়ে। তাদের নাচের কিছু অংশ গানের চিত্রে ব্যবহার করা হয়েছে। তাতেই ইন্টারনেটে ওঠে ঝড়। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই গানের অসংখ্য রিল ভিডিও দেখা যায়।

জানা যায়, ‘বিস্ট’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন। সান পিকচারস প্রযোজিত অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমাটির মুক্তির তারিখ অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। তবে জোর গুঞ্জন রয়েছে, এপ্রিলেই মুক্তি পাবে।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম