বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

স্পাইক চুল-গলায় চেইন, নতুন রূপে ভুবন বাদ্যকর


DhakaReport24.com || 2022-03-20 17:39:45
স্পাইক চুল-গলায় চেইন, নতুন রূপে ভুবন বাদ্যকর

কিছুদিন আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ‘কাঁচা বাদাম’ গানখ্যাত ভুবন বাদ্যকর। তখনই ‘আমার নতুন গাড়ি’ শিরোনামে নতুন গান লিখে ফেলেন তিনি। সেই গানের শুটিং করতে এবার মুম্বাই গেলেন পশ্চিমবঙ্গে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শুক্রবার (১৮ মার্চ) দিনগত রাত ১২টায় বীরভূমের দুবরাজপুরের কুরালজুড়ির গ্রামের বাড়ি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন ভুবন বাদ্যকর। সঙ্গে তার গানের সঙ্গীরা। শনিবার (১৯ মার্চ) মুম্বাইয়ের স্টুডিওতে পৌঁছে গানের শুটিং নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

ভুবন বাদ্যকরের সেই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভুবনের মাথার চুল স্পাইক করা। গলায় প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ির মতো স্বর্ণের চেইন, হাতের সব আঙুলে আংটি। একেবারের ভিন্ন লুক।

ভুবন বাদ্যকর বলেন, ‘প্রথমবার মুম্বাই এলাম। খুব ভালো লাগছে। এই তো দেখুন কী সুন্দর লাগছে। যেন অল্পবয়সী ছেলেদের মতো করে সাজিয়ে দিয়েছে আমাকে। দেখতে ভালো লাগছে এ আর কী।’

নতুন গানের শুটিং নিয়ে তিনি বলেন, ‘আমার নতুন গাড়ি গানের শুটিংয়ের জন্য মুম্বাই এসেছি। আশা করছি, এক মাসের মধ্যে ভক্তরা আমার গান দেখতে পাবেন।’ এসময় নতুন গানের কয়েক লাইন গেয়েও শোনান ভুবন বাদ্যকর।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম