বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

দেনমোহরের জন্য আমি দৌড়াবো : সুবাহ


DhakaReport24.com || 2022-03-12 12:30:00
দেনমোহরের জন্য আমি দৌড়াবো : সুবাহ

স্বামীর ইলিয়াস হোসেনের কাছ থেকে দেনমোহর চান অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। তিনি বলেছেন,‘এত কিছু দিয়েও আমি ইলিয়াসের সাথে ঘর করতে পারলাম না। আমি আমার দেনমোহর আদায় করে ছাড়বো।’

গত বছর ইলিয়াসের সঙ্গে বিয়ে হয় সুবাহর। বিয়ের একমাসের মধ্যেই ছাড়াছাড়ি হয় তাদের। ইলিয়াসের দাবি, তাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন সুবাহ। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও করেছেন তারা। ফেসবুকে ভিডিও বার্তায় সুবাহ বলেন, ‘আমার অধিকার আমি ছাড়বো কেনো? মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা বিষয়। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়াবো।’

সুবাহ বলেন, ‘অনেক আপু-ভাবিরা আছেন যারা মনে করেন-শুধু ডিভোর্স হয়ে গেলেই তারা দেনমোহর পাবেন। আসলে বিষয়টি তা নয়। ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিৎ দেনমোহর শোধ করে দেওয়া। অথবা পরবর্তীতে শোধ করে দেওয়া। কথা হলো-বাংলাদেশের মেয়েরা তো বিয়ে করার সময় এমনিই ঠকে। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেন মোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।’
 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম