শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মারজুক রাসেল-চাষী আলম-অনিক জমি কিনলেন চাঁদে! 


DhakaReport24.com || 2022-03-12 11:14:45
মারজুক রাসেল-চাষী আলম-অনিক জমি কিনলেন চাঁদে! 

মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক ছোট পর্দার আলোচিত তিন অভিনেতা । একসঙ্গে তারা  ‘আতঙ্ক’, ‘সালামি’, ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘গরুর মাংস’সহ বেশ কিছু হাস্যরসাত্মক নাটক উপহার দিয়েছেন।

নাটকগুলোর জনপ্রিয়তা পাওয়ায় এই তিনজনকে নিয়ে আরও একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘মিশন চাঁদ’।  

এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। যেখানে রিংকু, টিংকু ও পিংকুর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।  

জানা গেছে, নাটকের গল্পে মার্কিন নাগরিক ডেনিস হোপের প্রতিষ্ঠান ‘লুনার এমবাসি’ থেকে চাঁদে জমি কিনতে দেখা যাবে রিংকু, টিংকু ও পিংকুকে। চাঁদে ক্রয়সূত্রে জমির মালিক হওয়ায় সাইনবোর্ড টানিয়ে জমি বুঝেও নিবেন তারা। তবে হঠাৎ চাঁদে জমি কিনেছেন কেন? সেই কাহিনী নিয়েই এগিয়ে যাবে নাটকটির গল্প।

জানা গেছে, আগামী ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় ‘মিশন চাঁদ’ নাটকটি প্রচারিত হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম