রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র ফাহরিয়া আফরিন


DhakaReport24.com || 2024-03-09 20:12:15
মুন্সিগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র ফাহরিয়া আফরিন

মুন্সিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জগ প্রতিকের চৌধুরী ফাহরিয়া আফরিন।

তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৯ শত ৯৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এস এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৬শত ১০ ভোট। এতে বেসরকারি ভাবে ২১ হাজার ৩শত ৮৪ ভোট বেশি পেয়ে আফরিন মুন্সিগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হলেন।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার বশির আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী এবং মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের পুত্রবধূ।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। তার সহধর্মিণী বিপুল ভোটে নির্বাচিত হয়ে পদটি পুনরুদ্ধার করলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম