বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪


DhakaReport24.com || 2024-03-08 10:06:15
মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চর মুক্তারপুরের খোদা হাফেজ সড়কের পাশে জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন— ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬), অপরজন অজ্ঞাত। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানান।

ওসি আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় চার জন দগ্ধ হন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোস্তফা মহসীন জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম