বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দিতে লঞ্চ চলাচল বন্ধ


DhakaReport24.com || 2022-04-30 20:06:15
শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দিতে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচল ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বলবত থাকা এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সব ধরনের লঞ্চ চলাচল সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়া লঞ্চযাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।

লঞ্চ বন্ধ হলেও ওই নৌরুটে সাতটি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম