বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি : নিখোঁজ ২


DhakaReport24.com || 2022-03-26 09:21:30
ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি : নিখোঁজ ২

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে গেছে। 

এ ঘটনায় ৩ জন উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ২ জন। তারা হলেন- সুকানি শরিফুল ইসলাম ও লস্কর নুর ইসলাম। শনিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ২ জনের বাড়ি মানিকগঞ্জে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া তিনজন ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। নৌযানটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ সেটিকে ধাক্কা দেয়। 

এতে বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানাসহ মাস্টার সুফিয়ান ও বিল্লাল কোনোমতে সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন দুইজন।

এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, বাল্কহেডটি কিভাবে ডুবেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে। বাল্কহেড উদ্ধারের চেষ্টা করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম