সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল গ্রেপ্তার


সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-03-17
সালথায় সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক সেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলায় পরোয়ানা ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুলুর রহমান খান বলেন,গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম