ফরিদপুর ও মুন্সিগঞ্জে জেলা থেকে মোবাইল নাম্বার ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
এ সময় বিভিন্ন নামের ২৪টি সিম ও আটটি মোবাইল জব্দ করা হয়।
র্যাব-৪ অধিনায়ক জানান, ফরিদপুর ও মুন্সিগঞ্জে জেলায় অভিযান চালিয়ে মোবাইল নাম্বার ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও আটটি মোবাইল জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।