শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

রামনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


শফিকুল খান জনি, ফরিদপুর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-12 19:52:15
রামনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

শনিবার দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত দেরাজদ্দিন মোল্লার সহধর্মিণী মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ, রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, সাবেক চেয়ারম্যান মান্দার ফকির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুজ্জামান চৌধুরী, কৃষ্ণার ডাংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্লা সহ অন্যান্যরা।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।