শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ইউনিয়ন পরিষদ ভাংচুরের প্রতিবাদে সদরপুরে মানববন্ধন


শফিকুল খান জনি - ফরিদপুর প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2023-01-25 15:46:45
ইউনিয়ন পরিষদ ভাংচুরের প্রতিবাদে সদরপুরে মানববন্ধন

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি, আওয়ামীলীগ অফিস ভাংচুর এবং কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কৃষন্পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এর নেতৃত্বে মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাতুব্বর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী, নজরুল ইসলাম নূরু মেম্বার, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তরা ইউনিয়ন পরিষদ ভাংচুরের নেতৃত্বদানকারী সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও তার ভাই মিঠু ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম