শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় দুই সন্তানের জননীর বিষপানের চার দিন পর হাসপাতালে মৃত্যু


মোঃ আবুল বাসার - সালথা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-11 13:57:30
সালথায় দুই সন্তানের জননীর বিষপানের চার দিন পর হাসপাতালে মৃত্যু

ফরিদপুরের সালথায় আদরী বেগম (২৪) নামে দুই সন্তানের জননী বিষপানের চার দিন পর হাসপাতালে মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। আদরী বেগম, উপজেলার বল্লভদি ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের সোহেল মোল্যার স্ত্রী। নিহতের ৬ বছর ও ২ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। 

জানা যায়, পারিবারিক কলহের জেরধরে গত চার দিন আগে ঘরে থাকা ফসলি জমিতে ব্যবহার করার জন্য কীটনাশক বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন আবস্থায় মারা যায় বলে তার স্বজনরা জানান।

ফরিদপুরের কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  যেহেতু ঘটনাটি সালথা থানার তাই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে। তখন সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নিবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম