শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

সালথায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত


সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-30 00:52:00
সালথায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত

বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজানের উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুর জেলার সকল উপজেলায় একযোগে এ জলসা অনুষ্ঠিত হয়।  তারই ধারাবাহিকতায় সালথায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলা সদরের কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জলসার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন। 

সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিমউদ্দিন খান, সাধারন সম্পাদক জামাল হোসেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সোনা মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক আইয়ুব মোল্লা। 

উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জুয়েল মোল্লা,সহ-সভাপতি আবেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকিবুল ইসলাম, ছাত্রফ্রন্ট নেতা মতিউর রহমান কাজলসহ বিভিন্ন ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

ইসলামী জলসায় প্রধান অতিথি জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর আদর্শের পার্টি। জাকের পার্টি মানব কল্যাণের পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদ্বয় রাত-দিন দেশের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি উপস্থিত জাকের পার্টির নেতাকর্মীদের, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে খেদমত করার আহ্বান জানান। 

জলসায় জাকের পার্টির ওলামাফ্রন্ট ও যুব-ওলামাফ্রন্টের আলেমগণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। 
দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম