শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

নগরকান্দা পৌরসভায় পরিচ্ছন্নতার অভিযান চালালো বেগম শিরিয়া সমাজ-কল্যাণ সংস্থা


শফিকুল খান জনি- ফরিদপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-04 11:18:00
নগরকান্দা পৌরসভায় পরিচ্ছন্নতার অভিযান চালালো বেগম শিরিয়া সমাজ-কল্যাণ সংস্থা

ফরিদপুরের নগরকান্দার সমাজ সেবামূলক সংগঠন বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পৌরসভা সদর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বেগম সিরিয়া সমাজ কল্যাণ সংস্থার একটি টিম বাজারে পরিচ্ছন্নতামূলক কার্যক্রম চালায়।

তবে শুধু পরিচ্ছন্নতাই নয়, নিয়মিত সামাজিক কাজের অংশ হিসেবে নগরকান্দা পৌর এলাকার অসহায় দুঃস্থদের মাঝে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। এই সংস্থাটি বিভিন্ন দুর্যোগে, ঈদে, খাদ্যসামগ্রী বিতরণ করে এবং শীতের শীতবস্ত্র বিতরণ করে থাকে। নিয়মিত কাজের অংশ হিসেবেই বৃহস্পতিবার এ সংস্থাটির পক্ষ থেকে নগরকান্দা বাজারে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়।

এ সংস্থার চেয়ারম্যান লন্ডন প্রবাসী ও সমাজ সেবক মাসুদুর রহমান, পরিচালক “দৈনিক খোলাচোখ ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুব আহাদ।

গতকালের পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন , নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদসহ নগরকান্দার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় সংস্থাটির পরিচালক মাহবুব আহাদ বলেন, এটি একটি পারিবারিক ও অরাজনৈতিক সংগঠন। আমার মায়ের নামে এ সংগঠনটি করা হয়েছে। এ সংগঠন সব সময় সেবা মূলক কর্মকাণ্ড করে থাকে। অসহায় ও দুঃস্থদের খাদ্য সহায়তা, শীতবস্ত্র সহায়তাসহ ধারাবাহিক কার্যকলাপের অংশ হিসেবে আজ নগরকান্দা বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম