রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

জামিনে এসেই মামলাকারীকে কুপিয়ে আহত


DhakaReport24.com || 2022-06-05 16:36:45
জামিনে এসেই মামলাকারীকে কুপিয়ে আহত

হাজত থেকে জামিনে বের হয়েই মামলাকারীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হাসান সিকদার।

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের হামলার শিকার আকটেরচর ইউনিয়নের গনি বেপারী ডাঙ্গী গ্রামের সৌদিপ্রবাসী আল আমিন বেপারী (৩০)। শনিবার (৪ জুন) দিবাগত রাতে আল আমিনের উপর এই হামলা চালানো হয়। তাকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রবিবার সকালে সদরপুর থানায় মামলা হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সদরপুর থানায় উপজেলার পুলিশের তালিকাভুক্ত মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হাসান সিকদারের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একটি মামলা দায়ের করেন মোয়াজ্জেম বেপারী। পরে পুলিশ হাসান সিকদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বৃহস্পতিবার (২ জুন) জামিনে জেল থেকে ছাড়া পেয়ে শনিবার (৪ জুন) বাড়ী ফেরার পথে আল আমিনের উপর হামলা চালায় হাসান ও তার সহযোগী নাঈম। আল আমিনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করেন। 

হামলার শিকার হওয়া আল আমিনের চাচা মোয়াজ্জেম বেপারী জানান, হাসানের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা করায় ক্ষিপ্ত হয়ে জামিনে এসেই সে কুপিয়ে আহত করেছে ভাতিজা আল আমিনকে। 

তিনি আরও বলেন, আল আমিনকে কুপিয়ে আহত করার পর হাসান সিকদার আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিভিন্ন ভাবে আল আমিনের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে আল আমিনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় আহত আল আমিনের পিতা কুদ্দুস বেপারী বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম