সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, আটক ১


DhakaReport24.com || 2022-05-31 20:02:45
ফরিদপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, আটক ১

ফরিদপুরের সালথায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এলেম মাতুব্বর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। পরিদর্শনকালে পুলিশ সুপার, ভিকটিমের পরিবারের খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, মামলার উপ-পরিদর্শক মো. শরিয়াতউল্লাহ ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাটিয়ার গট্টি এলাকা থেকে থানা পুলিশ এলেম মাতুব্বরকে গ্রেপ্তার করে। এলেম ওই গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, রোববার (৩০ মে) বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। তখন এলেম মাতুব্বার তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। 

মামলার উপ-পরিদর্শক মো. শরিয়াতউল্লাহ জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন আইনে সালথা থানায় একটি মামলা করা হয়েছে। ওই দিন রাতেই মামলার আসামি এলেম মাতুব্বারকে গ্রেপ্তার করা হয়।  

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক জানান, এ ঘটনায় মামলা রুজু হওয়ার সাথে সাথেই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যালের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। সে সাথে আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম