দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন।
শনিবার দুপুরে ফরিদপুর র্যাফেলস ইন’এ অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে আগামী ১২ই মে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। সভায় প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সেই সময়ে ক্ষমতাসীন দলটির সাবেক এক মন্ত্রীর কারণে হাইব্রিড কয়েক নেতা দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হন। যদিও সেসব নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলীয় প্রধান শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ ও ২০২০ সালের ৭ জুন আওয়ামী লীগে দুর্নীতি বিরোধী অভিযানে ধরা পড়েন বিতর্কিত নেতারা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম