রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে ২ যুবককে কুপিয়ে হত্যা 


ফরিদপুর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-09 09:22:15
ফরিদপুরে ২ যুবককে কুপিয়ে হত্যা 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামে ২ যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে তিনজন বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়। নিহতরা হলেন- উপজেলার জান্দি গ্রামের কামরুল মাতুব্বর (৩২) ও ছলেমান শরীফ (৩৫)। এ সময় আমিনুল নামের আরও একজন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, জান্দি গ্রামে দুইজন ব্যক্তি দুটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছেন। এক গ্রুপের নিহত কামরুল মাতুব্বর ও অন্য গ্রুপের জামাল শেখ।

এলাকায় বেশ কিছুদিন ধরে এই দু'জনের মধ্যে কোন্দল চলছিলো। গত দুই সপ্তাহ ধরে জামাল গ্রুপের কয়েকজন সমর্থক কামরুল মাতুব্বরের সঙ্গে যোগ দেয়ায় ক্ষিপ্ত হয় জামাল। ঘটনার দিন রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে আমিনুলের মোটসাইকেলে বাড়ি ফিরছিলেন কামরুল, ছলেমানসহ তারা তিনজন। সে সময় জামালসহ গ্রুপের ১৫ জন তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় ঘটনাস্থলে ছলেমান শরীফের মৃত্যু হয়। গুরুতর আহত কামরুল মাতুব্বরকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে গাড়িতে মৃত্যু হয় তার।

অন্যদিকে মোটরসাইকেল চালক আমিনুল কোপ খেয়ে দৌঁড়ে প্রাণ বাঁচান। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহমিদা কাদের চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম