রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের সালথায় নিখোঁজ সেই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার


সালথা (ফরিদপুর) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-16 21:28:00
ফরিদপুরের সালথায় নিখোঁজ সেই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে আব্দুল আলি মাতুব্বর (৩৫) নামে নিখোঁজ সেই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামের একটি ডোবা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত (১৮ ফেব্রুয়ারী) ওই অটোচালক নিখোঁজ হয়। সে ফরিদপুরের সালথা উপজেলার শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। পরে নিখোঁজের ঘটনায় সালথা থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করে নিখোঁজের পরিবার। যার নং: ৭৭৯।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের একটি ডুবা থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে। এসময় ওই ডুবায় কচুরিপানা দিয়ে ঢাকা ছিল মরদেহটি। 
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ৮-১০ দিন আগে তাকে মেরে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম