শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বাগেরহাট

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমান বাহিনী


DhakaReport24.com || 2024-05-05 15:48:00
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমান বাহিনী

সুন্দরবনে আগুন নির্বাপনের কাজে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বনভূমি এলাকায় একটি হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে।  

আজ সকাল থেকে আগুন নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতায় বনবিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌ বাহিনীর দুটি আলাদা দল। বিমান বাহিনী সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে। সাড়ে ১২টা থেকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জন প্রতিনিধিসহ স্থানীয়রা। 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরীর বলেন, ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে। ফাইভ লাইন কাটা হয়েছে, তাতে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারবে না। তিন দিক দিয়ে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই।

গতকাল শনিবার (৪ মে) বিকাল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারেনি বন বিভাগ। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম